1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

তরুণদের মাধ্যমে আইসিটি খাতে বাংলাদেশ ভালো অবস্থান তৈরি করবে: বেরোবি উপাচার্য

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

 

বেরোবি প্রতিনিধি:

 

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেছেন, বাংলাদেশের সাথে বিশ্বের বিভিন্ন দেশের সম্পর্ক উন্নয়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, দেশের অর্থনীতিতেও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এখন একটি গুরুত্বপূর্ণ চালিকা শক্তিতে পরিণত হয়েছে। অদূর ভবিষ্যতে আইসিটি খাতের দক্ষ তরুণদের হাত ধরে বাংলাদেশ ভালো অবস্থানে জায়গা করে নিবে।

 

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেরোবি উপাচার্য এসব কথা বলেন। তিনি আরো বলেন, পদক প্রাপ্তি বড় নয়, বরং প্রতিযোগিতায় অংশগ্রহণ ও অভিজ্ঞতা অর্জন করাই মুখ্য বিষয়। অভিভাবকদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, সন্তানদের সৃজনশীল কাজের সঙ্গে সম্পৃক্ত করার ক্ষেত্রে তাদের পছন্দের বিষয়টাকে প্রাধান্য দেয়া উচিত। তিনি বলেন, আইসিটি খাত শুধু প্রযুক্তিগত উন্নয়নেই নয় বরং অর্থনৈতিক প্রবৃদ্ধিরও একটি দৃশ্যমান উৎস হয়ে উঠেছে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বেরোবি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আইসিটি প্রমোশন অধিশাখার উপসচিব মোঃ সিদ্দিকুর রহমান তালুকদার উপস্থিত ছিলেন।

এ সময় বেরোবি উপাচার্যসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রোগ্রামিং কনটেস্ট, আইসিটি কুইজ ও দাবা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সম্মাননা বিতরণ করেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের উদ্যোগে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতায় রংপুর অঞ্চলের ৮টি জেলার হাই স্কুল পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!