1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা

নারী কেলেঙ্কারিতে চাকরি হারালেন বেরোবি সমন্বয়ক রহমত

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৪৪৫ বার পড়া হয়েছে

বেরোবি প্রতিনিধি:

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কিক স্কলারশিপ প্রোগ্রামের চুক্তিভিত্তিক ‘কোর্স ইন্সট্রাক্টর’ পদ থেকে বহিষ্কার করা হয়েছে কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক রহমত আলীকে। নারী শিক্ষার্থীদের সঙ্গে অনৈতিক বার্তা বিনিময়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় জার্মানভিত্তিক সংস্থাটি এ সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সংস্থাটির জরুরি বৈঠকে রহমত আলীকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। শুক্রবার (২২ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

উপাচার্য জানান, “তার (রহমত) বিরুদ্ধে নারী শিক্ষার্থীদের অভিযোগের পর সংস্থাটি মিটিং করে তাকে পদ থেকে অব্যাহতি দেয়। যেহেতু তার নিয়োগ ও বেতন সংস্থাটির অধীনে, তাই তারা নতুন ইন্সট্রাক্টর নিয়োগ করবে।”

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে রহমত আলীর একাধিক স্ক্রিনশট ফাঁস হয়, যেখানে তাকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনৈতিক মন্তব্য ও বার্তা দিতে দেখা যায়। মেসেজে লেখা ছিল, “তোমার প্রতি আমার প্রবল আকর্ষণ”, “আই নিড ইউ”, “আমি সত্যিই তোমাকে কামনা করি” ইত্যাদি।

এছাড়া নিয়মিত ক্লাস না নেওয়া এবং রাজনীতিতে অতিরিক্ত সম্পৃক্ত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। কোর্সের এক শিক্ষার্থী মো. রাসেল জানান, “তিনি নিয়মিত ক্লাস নিতেন না। যখন মন চাইত তখন আসতেন।”

বিষয়টি নিয়ে রহমত আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!