1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

নেই ছাত্র সংসদ নির্বাচন, আমরণ অনশনে বসছেন বেরোবি শিক্ষার্থীরা

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ২২৮ বার পড়া হয়েছে

বেরোবি প্রতিনিধি:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কেন্দ্রীয় ছাত্র সংসদকে বিশ্ববিদ্যালয় আইনে অন্তর্ভুক্ত করা ও দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে শিক্ষার্থীরা আমরণ অনশনে বসার ঘোষণা দিয়েছেন। আগামী রবিবার থেকে প্রশাসনিক ভবনের সামনে এই অনশন কর্মসূচি শুরু হবে।

গত কয়েক মাস ধরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে তারা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। এর মধ্যে রয়েছে— লিফলেট বিতরণ, উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান, মানববন্ধন, সংবাদ সম্মেলনসহ নানা কর্মসূচি। শিক্ষার্থীদের অভিযোগ, বারবার দাবি জানানোর পরও প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সর্বশেষ দেওয়া পাঁচ দিনের আল্টিমেটামও শেষ হলেও প্রশাসন কোনো উদ্যোগ না নেওয়ায় তারা কঠোর কর্মসূচি হিসেবে অনশনের সিদ্ধান্ত নিয়েছেন।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সংসদের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান বলেন, “গত বছর ৫ আগস্ট থেকে আমরা ব্রাকসু নির্বাচনের দাবি জানিয়ে আসছি। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। তাই আমরা অনশনে বসার সিদ্ধান্ত নিয়েছি। দাবি আদায় না হলে এর দায়ভার প্রশাসনকেই নিতে হবে।”

ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, “ছাত্র সংসদ নির্বাচন শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রাণের দাবি। কোটা আন্দোলনের সময়ও এটি ছিল ৯ দফার অন্যতম দাবি। অথচ এতদিনেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এজন্য আমরা আমরণ অনশনে যাচ্ছি।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান বলেন, “আমরা ১০৮তম সিন্ডিকেট সভায় খসড়া ইউজিসিতে পাঠিয়েছি। ইউজিসি তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে। রাষ্ট্রপতির অনুমোদন পেলেই চূড়ান্ত হবে এবং আমরা রোডম্যাপ ঘোষণা করতে পারব।”

রেজিস্ট্রার ড. মো. হারুন অর রশিদ বলেন, “আমরা নীতিমালা করেছি। তবে চূড়ান্ত অনুমোদন রাষ্ট্রপতির হাতে। তাই এ ব্যাপারে আমাদের করার তেমন কিছু নেই। আশা করি শিক্ষার্থীরা বিষয়টি বুঝবেন।”

উল্লেখ্য, গত বছর বিশ্ববিদ্যালয় প্রশাসন আইন করে দলীয় লেজুভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে। এরপর থেকেই শিক্ষার্থীরা সুষ্ঠু রাজনৈতিক চর্চার জন্য ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়ে আসছেন। তবে নতুন উপাচার্য যোগদানের দশ মাস পার হলেও এখনো আলোর মুখ দেখেনি এই নির্বাচন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!