1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা

  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঔষধ ও কসমেটিকস আইন-২০২৩ পরিপালন এবং অ্যান্টিবায়োিটক নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ আগষ্ট) উপজেলার সোনাহাট গার্লস স্কুলে এ সভার আয়োজন করে ঔষধ প্রশাসন অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয় । এতে সার্বিক সহযোগিতা করে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) ভূরুঙ্গামারী উপজেলা শাখা।

বিসিডিএস ভূরুঙ্গামারী উপজেলা শাখার সহ-সভাপতি আলাউদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা ঔষধ তত্ত্বাবধায়ক হাফিজুর রহমান মিয়া। এসময় বক্তব্য রাখেন, বিসিডিএস ভুরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি নজরুল ইসলাম, পাইকেরছড়া ইউনিয়ন সভাপতি আব্দুল লতিফ, বলদিয়া ইউনিয়ন সভাপতি তাপস কুমার অধিকারী, সোনাহাট ইউনিয়নের বুলবুল, চর-ভূরুঙ্গামারী ইউনিয়নের সোহেল প্রমুখ।

বিসিডিএস ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি নজরুল ইসলাম বলেন, ফার্মেসি ব্যবসা শুধু ব্যবসা নয়, এটি মানুষের স্বাস্থ্যসেবার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই প্রতিটি ঔষধ ব্যবসায়ীকে আইন মেনে ব্যবসা পরিচালনার পাশাপাশি সঠিক প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি থেকে বিরত থাকতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে হাফিজুর রহমান মিয়া বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় ঔষধ ও কসমেটিকস আইন-২০২৩ যথাযথভাবে পরিপালন করতে হবে। একই সঙ্গে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, নিবন্ধিত ফার্মেসি পরিচালনা, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বন্ধ, ওষুধ সংরক্ষণে নির্ধারিত মান বজায় রাখা এবং সঠিক প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি না করা, এসব বিষয়ে ঔষধ ব্যবসায়ীদের দায়িত্বশীল হতে হবে। একই সঙ্গে ভেজাল, নিম্নমানের ও অননুমোদিত ওষুধের বিস্তার ঠেকাতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সভায় উপজেলার পাইকেরছড়া, সোনাহাট, চর-ভূরুঙ্গামারী ও বলদিয়া ইউনিয়নের ঔষধ ব্যবসায়ী, ফার্মেসি মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!