1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২

দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে অবৈধ চায়না দুয়ারি ও ম্যাজিক জালের বিরুদ্ধে দিনব্যাপী অভিযান চালিয়ে ৫০টির বেশি জাল জব্দ করা হয়েছে। এসব জালের মোট দৈর্ঘ্য প্রায় ২ হাজার ৫০০ মিটার।

বুধবার (২২ জুলাই) উপজেলা মৎস্য অফিসের ব্যবস্থাপনায় ও ভূরুঙ্গামারী থানা-পুলিশের সহযোগিতায় দুধকুমার নদের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মোহতামিম ও ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন উপস্থিত ছিলেন।

মৎস্য কর্মকর্তারা বলেন, চায়না দুয়ারি ও ম্যাজিক জাল ব্যবহারের ফলে ছোট-বড় সব ধরনের মাছ ও জলজ প্রাণী ধরা পড়ে। এতে নদীর জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।

সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অভিযানে মৎস্য অফিসসহ সব সরকারি প্রতিষ্ঠানকে পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!