1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

বুয়েট শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বেরোবিতে মশাল মিছিল

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৮৪৬ বার পড়া হয়েছে

বেরোবি প্রতিনিধি:

ঢাকায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেছে।

বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান আশিক বলেন, “আমরা আমাদের তিন দফা যৌক্তিক দাবি নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম। কিন্তু সেই আন্দোলনে পুলিশি হামলার ঘটনায় আমরা তীব্র প্রতিবাদ জানাই। স্মারকলিপি প্রদানের পর ডিপ্লোমা সিন্ডিকেট আমাদের সহযোদ্ধা রোকন ভাইকে হত্যার হুমকি দিয়েছে এবং IDEB কর্তৃক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, রোকন ভাই কোনোভাবেই মব ক্রিয়েট করেননি। বরং এক শ্রেণির ডিপ্লোমা সিন্ডিকেট নিজেরাই মব তৈরি করে কোটার বাস্তবায়নের চেষ্টা করছে। আমাদের দাবি বাস্তবায়ন করতে হবে এবং ঢাকায় যে পুলিশি হামলা হয়েছে তার জবাব স্বরাষ্ট্র উপদেষ্টাকে দিতে হবে।”

আরেক শিক্ষার্থী মামুন বলেন, “আজকে ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীরা পুলিশি হামলার শিকার হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। এই মশাল মিছিলের মাধ্যমে জানাতে চাই—আমরা সর্বদা কোটার বিরুদ্ধে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো।”

অন্যদিকে রিফাত রাফি বলেন, “আমরা দীর্ঘদিন ধরে যৌক্তিক দাবি জানিয়ে আসছি। কিন্তু আজ ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের ওপর অতর্কিত পুলিশি হামলা হয়েছে। আমরা তার তীব্র নিন্দা জানাই। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো।”

শিক্ষার্থীদের দাবি:

  • তিন দফা যৌক্তিক দাবি অবিলম্বে বাস্তবায়ন
  • ঢাকায় পুলিশি হামলার জবাবদিহি
  • কোটাব্যবস্থা ও বৈষম্য বন্ধ

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!