1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১৭৬ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মৎস্য সম্পদ উন্নয়ন আইন বাস্তবায়নে দেশীয় মৎস্য সম্পদ রক্ষার্থে দুধকুমার নদে অভিযান চালিয়ে ১ হাজার ৭শ ৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে তা ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকালে এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ ও উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মোহতামিম।

উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের তত্ত্বাবধানে এবং থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন, মৎস্য দপ্তরের ফিল্ড অফিসার আব্দুল জব্বার ।

পরে উপজেলা পরিষদ চত্বরে উদ্ধারকৃত ৫৮ টি অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৩২ হাজার টাকা।

উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ জানান , অবৈধ চায়না জাল নির্বিচারে মাছের পোনা ও বিভিন্ন জলজ প্রাণী নিধন করে, যা নদীর প্রাকৃতিক ভারসাম্য ও মৎস্যসম্পদের জন্য ক্ষতিকর। তাই মৎস্যসম্পদ সংরক্ষণ এবং প্রাকৃতিক জলাশয়ে মাছের অবাধ বিচরণ ও প্রজনন নিশ্চিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!