1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা তিলাই উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ সোনাহাট কলেজ ক্যানটিনে ২০ টাকায় মিলবে দুপুরের খাবার ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা 

শহিদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার শ্রদ্ধা নিবেদন

  • প্রকাশের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৩৪২ বার পড়া হয়েছে

বেরোবি প্রতিনিধি:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহিদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের স্মরণে নির্মিত ‘শহিদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভে’ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (২০ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পার্কের মোড় এলাকায় অবস্থিত শহিদ আবু সাঈদ চত্বরে পৌঁছে তাঁকে অভ্যর্থনা জানান উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। শ্রদ্ধা নিবেদন শেষে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় শিক্ষার্থীরা ইনডোর ও আউটডোর স্টেডিয়াম নির্মাণ এবং যাতায়াত সমস্যার সমাধানে দুটি বাস প্রদানের জন্য উপদেষ্টার সহযোগিতা কামনা করেন। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ, রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!