1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি

  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ২৩০ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকের বিস্তার রোধ এবং মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

সোমবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার তিলাই ইউনিয়নের তিলাই উচ্চ বিদ্যালয় মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, রাজনৈতিক নেতা, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

তিলাই উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন, তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান, সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল হক শাহিন শিকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ইয়াছিন, এনসিপির উপজেলা প্রধান সমন্বয়ক মাহফুজুল ইসলাম কিরণ, তিলাই ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ওসমান গনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হাবু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল বাতেন বাবলা এবং আয়োজক কমিটির সদস্য ও উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নাহিদ হাসান নিবিড়।

বক্তারা বলেন, মাদকের করালগ্রাস থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে প্রশাসনের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না।

বক্তারা আরো বলেন, ছাত্র ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে হলে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মাদকসংশ্লিষ্টদের সামাজিকভাবে বর্জন এবং তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধেও জনসচেতনতা গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!