1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড

  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১৯৬ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইয়াবা সেবনের সময় স্থানীয় জনতার হাতে আটক হওয়া আইয়ুব আলী (৫৭) নামে এক মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে ২ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও সাত দিনের কারাদন্ডের আদেশ করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত আইয়ুব আলী উপজেলার তিলাই ইউনিয়নের ছাট গোপালপুর গ্রামের রজব আলীর ছেলে।

বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার তিলাই ইউনিয়নের ছাট গোপালপুর এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ধামেরহাট বাজারে প্রকাশ্যে ইয়াবা সেবনের সময় স্থানীয় লোকজন আইয়ুব আলীকে আটক করে তিলাই ইউনিয়ন পরিষদে নিয়ে যান। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেকের নেতৃত্বে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাঁর দেহ তল্লাশি করে ২ পিস ইয়াবা উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে তিনি মাদক সেবন ও বিক্রির বিষয়টি স্বীকার করেন।

সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক বলেন, মাদক সেবন ও জনশৃঙ্খলা বিনষ্টের অপরাধে আইন অনুযায়ী ওই ব্যক্তিকে দণ্ড দেওয়া হয়েছে।মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

এ সময় স্থানীয় বাসিন্দারা মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার দাবি জানান এবং নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার আহ্বান জানান।

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!