1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশনে কুড়িগ্রামের তরুণী রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত নাগেশ্বরীতে নদীভাঙন রোধে মানববন্ধন, বাঁধ নির্মাণের দাবি মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি: কুড়িগ্রামে টিআরসি পদে নির্বাচিত ৩৯ জন রাজীবপুরে নারী মাদক ব্যবসায়ী আটক, ৭০ পিস ইয়াবা জব্দ কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রৌমারীতে জাহাঙ্গীর মোল্লার তাণ্ডবের অভিযোগ: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি প্রকাশ্যে, আতঙ্কে এলাকাবাসী কুড়িগ্রামে খাস জমি ব্যক্তি মালিকানায় নামজারি: এসিল্যান্ডের বিরুদ্ধে নির্দেশনা অমান্যের অভিযোগ, উচ্ছেদের শঙ্কায় গুচ্ছগ্রামবাসী ভূরুঙ্গামারীতে পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

জবিসাসের প্রতিবাদ,ছাত্রদলের গণমাধ্যম কণ্ঠরোধের অপচেষ্টা গণতন্ত্রে উত্তরণের পথে অন্তরায় – জবিসাস

  • প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

 

 

জবি প্রতিনিধি:

দেশের বিভিন্ন স্থানে পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের বারবার ন্যাক্কারজনক হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জবিসাস)।

 

আজ সোমবার (০২ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক সাকেরুল ইসলাম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ইমরান হুসাইন ও সাধারণ সম্পাদক মাহতাব হোসেন লিমন এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, স্বাধীন ও মুক্ত গণমাধ্যম একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অপরিহার্য। সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনকালে নিরাপত্তা পাওয়ার অধিকার রাখেন। তাছাড়া গণতন্ত্রের বিকাশ এবং সুশাসনের জন্য সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। বারবার গণমাধ্যম কর্মীদের ওপর আঘাত করে ছাত্রদল নেতাকর্মীরা তাদের ফ্যাসিবাদী মনোভাব ও চেহারা প্রকাশ করছে। জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতি আহ্বান জানাচ্ছি, যেন তারা তাদের কর্মীদের প্রশিক্ষিত ও সহনশীল করে তোলেন, যাতে সংবাদকর্মীরা স্বাধীনভাবে কাজ করতে পারেন।

 

বিবৃতিতে নেতৃদ্বয় আরও বলেন, গণমাধ্যমের কণ্ঠরোধের যে অপচেষ্টা চলছে, তা গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ এর গণতান্ত্রিক উত্তরণের পথে অন্তরায়। গণঅভ্যুত্থানে অংশ নেয়া ছাত্র জনতার প্রধান দাবি ছিল, ছাত্র রাজনীতির মৌলিক সংস্কার ও একটি মুক্ত, স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করা। কিন্তু সাম্প্রতিক ন্যাক্কারজনক হামলার ঘটনা গণতন্ত্রপন্থী মুক্তিকামী ছাত্র জনতার প্রত্যাশার বিপরীত বিপরীত চিত্র প্রদর্শিত হচ্ছে।

 

এছাড়া সংবাদ মাধ্যম উদ্ধৃতি দিয়ে বিবৃতিতে আরও বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ২৮ মে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে, ২৬ মে সরকারি তিতুমীর কলেজে, ১৭ নভেম্বর ২০২৪ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, ১৭ নভেম্বর ২০২৪ নারায়নগঞ্জে, ২৭ মার্চ ২০২৫ বরিশালে, ১৫ মে ২০২৫ কুমিল্লায় ছাত্রদল নেতাকর্মী কর্তৃক সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। বারবার গণমাধ্যমকর্মীদের ওপর হামলার পরও কেন্দ্রীয় ছাত্রদল নেতৃবৃন্দ নির্লিপ্ত ভূমিকা পালন করছে। অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর সাংগঠনিক ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে তারা।

 

বিশ্ববিদ্যালয়সমূহে সাংবাদিক নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আহবান জানিয়ে জবিসাস নেতৃবৃন্দ বলেন, এমন ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!