1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

ভূরুঙ্গামারীতে প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের ইফতার মহফিল

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ২৮৩ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে উপজেলার নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়। ভূরুঙ্গামারী ইউআরসি ইন্সট্রাক্টর আতিকুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা শাখার সভাপতি আলাউদ্দিন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের জেলা আহ্বায়ক হোসাইন আহমেদ হিজল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিনহাজুল ইসলাম, সদস্য সচিব ইমারুল হক, যুগ্ম সম্পাদক সজিবুর রহমান, উপজেলা শাখার সহসভাপতি দুলাল হোসেন, সাধারণ সম্পাদক সোহেল রানা ও সাংগঠনিক সম্পাদক আজাদুল আলম।

বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষা দেশের শিক্ষাব্যবস্থার ভিত্তি। শিক্ষকদের পেশাগত উন্নয়ন ও ন্যায্য দাবি বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার মান উন্নত করা সম্ভব। এজন্য শিক্ষকদের মধ্যে ঐক্য ও পেশাগত দায়িত্ববোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে কুড়িগ্রাম সদর, উলিপুর ও নাগেশ্বরী উপজেলা শাখার নেতাসহ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তিন শতাধিক সহকারী শিক্ষক-শিক্ষিকা অংশ নেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!