1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

ভূরুঙ্গামারীতে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১৮৯ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০ টা থেকে উপজেলার ৬টি কেন্দ্রে ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, ভূরুঙ্গামারী নেহালউদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, সোনাহাট বালিকা উচ্চ বিদ্যালয়, সোনাহাট দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়, ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসা ও  দিয়াডাঙ্গা আইডিয়াল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে মোট ১ হাজার ৮শ ৯৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেছে। মোট পরীক্ষার্থী ছিল ১ হাজার ৯শ ৫৪ জন। প্রথম দিনে অনুপস্থিত ছিল ৫৬ জন।

উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শনসহ সিসিটিভির মাধ্যমে পরীক্ষার পরিবেশ মনিটরিং করেন।

পরীক্ষার প্রথম দিনে এসএসসির  ১৭ জন, দাখিলের  ২৪ জন, এসএসসি ভোকেশনালের ১৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে  ট্যাগ অফিসারগন পরীক্ষার সার্বক্ষণিক তদারকি করেছেন। এ ছাড়া, পরীক্ষা চলাকালীন সার্বিক নিরাপত্তায় পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে ছিলেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম  বলেন,  সুষ্ঠু সুন্দর, নকল মুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে  পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার প্রথম দিনে কোনো কেন্দ্রে অসাদুপায় অবলম্বন কিংবা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!