1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

বর্ণিল আয়োজনে ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসা’র ৭৫ বছর পূর্তি উদযাপন

  • প্রকাশের সময় : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ৪২২ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ঐতিহ্যবাহী ইসলামী দ্বিনী শিক্ষা প্রতিষ্ঠান ভূরুঙ্গামারী ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার ৭৫ বছর পূর্তিতে বর্ণিল আয়োজনে প্লাটিনাম জয়ন্তী উদযাপন করা হয়েছে। রবিবার (২২ মার্চ) মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

দীর্ঘ ইতিহাস, ঐতিহ্য ও দ্বিনী  শিক্ষার অবদানের স্বীকৃতি হিসেবে আয়োজিত প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠানে সকাল ৯টায় উপস্থিতি ও উপহার গ্রহণ, সকাল ১০টায় আনন্দ র‍্যালি, সকাল ১১টায় আলোচনা সভা, দুপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা,  মধ্যাহ্নভোজ, বিকেলে স্মৃতিচারণ এবং সন্ধ্যায় মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয়।

ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার অধ‍্যক্ষ মাওলানা আলতাফ হোসেন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের জাতীয়  সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সভাপতি ও কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার স্বপন।

রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা  বিএনপির  আহ্বায়ক  কাজী আলাউদ্দিন মন্ডল, উপজেলা জামায়াতের আমির আলহাজ আনোয়ার হোসেন, ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটির সভাপতি  ফখরুজ্জামান জেট এবং জাতীয় নাগরিক পার্টির উপজেলা শাখার প্রধান সমন্বয়ক মাহফুজুল ইসলাম কিরণ।

শিক্ষাবিদদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মোঃ মেফতাউল ইসলাম মিলন, বাউসমারী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল মজিদ এবং সাবেক অধ্যক্ষ মাওলানা মোঃ রমিজ উদ্দিন মন্ডল।

অন‍্যান‍্যদের মধ্যে প্লাটিনাম জয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মুকুল, সাবেক শিক্ষার্থী বিএডিসির অবসর প্রাপ্ত প্রধান প্রকৌশলী ইয়াছিন আলী ও মাদ্রাসার এলামনাই এসোসিয়েশনের সভাপতি মোঃ মনিরুজ্জামান  প্রমূখ বক্তব্য রাখেন।

প্লাটিনাম জুবিলিতে আগত নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা বলেন, প্লাটিনাম জুবিলি নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের মধ্যে সেতু বন্ধন তৈরি করেছে। প্রবীণ শিক্ষার্থীদের সাথে নবীন শিক্ষার্থীরা পরিচিত হওয়ার সুযোগ সৃষ্টি করেছে।

অধ্যক্ষ আলতাফ হোসাইন বলেন, ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসা দীর্ঘ ৭৫ বছর যাবত সমাজে  জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে। মাদ্রাসাটিতে বর্তমানে প্রায় ৮০০শিক্ষার্থী অধ্যয়ন করছে। প্লাটিনাম জুবিলি উদযাপন নবীন শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে উদ্বুদ্ধ করবে।

প্রধান অতিথির বক্তব্যে   সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসা কেবল ধর্মীয় শিক্ষার কেন্দ্র নয়, বরং নৈতিক, সামাজিক শিক্ষার ক্ষেত্র ও  শিক্ষার্থীদের দ্বিনী পথ প্রদর্শক। নতুন প্রজন্মের জন্য এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ভবিষ্যতে শিক্ষার মানোন্নয়ন ও ছাত্রদের সুবিধার্থে নতুন ছাত্রাবাস এবং একটি একাডেমিক ভবন নির্মাণ করার প্রয়োজনীয় ব‍্যবস্থা গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, অভিভাবক, বর্তমান ও সাবেক  শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। স্মৃতিচারণ ও  শিক্ষামূলক আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের সাফল্যের গল্প তুলে ধরা হয়। এছাড়াও  অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী, শিক্ষক, প্রতিষ্ঠানটির দাতা সদস্য, ব‍্যবস্থাপনা কমিটি এবং বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!