1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশনে কুড়িগ্রামের তরুণী রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত নাগেশ্বরীতে নদীভাঙন রোধে মানববন্ধন, বাঁধ নির্মাণের দাবি মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি: কুড়িগ্রামে টিআরসি পদে নির্বাচিত ৩৯ জন রাজীবপুরে নারী মাদক ব্যবসায়ী আটক, ৭০ পিস ইয়াবা জব্দ কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রৌমারীতে জাহাঙ্গীর মোল্লার তাণ্ডবের অভিযোগ: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি প্রকাশ্যে, আতঙ্কে এলাকাবাসী কুড়িগ্রামে খাস জমি ব্যক্তি মালিকানায় নামজারি: এসিল্যান্ডের বিরুদ্ধে নির্দেশনা অমান্যের অভিযোগ, উচ্ছেদের শঙ্কায় গুচ্ছগ্রামবাসী ভূরুঙ্গামারীতে পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গণতন্ত্র বিষমাখানো দুধের মাখনের মতো’—জামায়াতকে নিয়ে রিজভী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জামায়াতে ইসলামী ইসলামের নামে রাজনীতি করে জনগণের সঙ্গে মুনাফিকি করছে। তিনি বলেন, ‘গণতন্ত্র হলো বিষমাখানো দুধের মাখনের মতো।’

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ফেনীর সোনাগাজী ছাবের মোহাম্মদ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ‘আমরা বিএনপি পরিবার’-এর আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘নির্বাচনে যাবেন না বলেও বিগত সময়ে শেখ হাসিনার আঁচল ধরে নির্বাচনে গেছেন। প্রতিটি সময় জনগণের সঙ্গে মুনাফেকি করেছেন। আপনারা ইশারা-ইঙ্গিতে বিএনপিকে দোষারোপ করার চেষ্টা করছেন। কিন্তু জনগণ জানে কারা নিজেদের অঙ্গীকার রক্ষা করে। খালেদা জিয়া জেল খেটেছেন, তারেক রহমান দেশ ছেড়েছেন, তবুও দেশকে রক্ষার জন্য কাজ করে যাচ্ছেন। নির্যাতিত ও অসহায়দের পাশে দাঁড়িয়েছে ‘আমরা বিএনপি পরিবার’। এই কার্যক্রম চলমান থাকবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে আগে ছিল একজন শত্রু পক্ষ, এখন দেখা যাচ্ছে অনেক শত্রু পক্ষ। সম্প্রতি দেখা গেছে, একজন সরকারি কর্মকর্তা লিফলেট বিতরণ করেছে। আওয়ামী দোসরদের বিচারের আওতায় না আনায় তারা এরকম কাজ করার সাহস পায়। বর্তমান সরকার সবকিছুর ওপর ভ্যাট-ট্যাক্স বসিয়ে নিম্ন আয়ের মানুষের সমস্যা সৃষ্টি করছে। এগুলো কি আমরা প্রতিবাদ করব না? সমালোচনা করলে সরকার সচেতন হয়।’

সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় বিএনপির সিনিয়র কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবার’-এর আয়োজনে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে বিএনপি নির্যাতিত শহীদ পরিবার এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!