1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশনে কুড়িগ্রামের তরুণী রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত নাগেশ্বরীতে নদীভাঙন রোধে মানববন্ধন, বাঁধ নির্মাণের দাবি মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি: কুড়িগ্রামে টিআরসি পদে নির্বাচিত ৩৯ জন রাজীবপুরে নারী মাদক ব্যবসায়ী আটক, ৭০ পিস ইয়াবা জব্দ কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রৌমারীতে জাহাঙ্গীর মোল্লার তাণ্ডবের অভিযোগ: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি প্রকাশ্যে, আতঙ্কে এলাকাবাসী কুড়িগ্রামে খাস জমি ব্যক্তি মালিকানায় নামজারি: এসিল্যান্ডের বিরুদ্ধে নির্দেশনা অমান্যের অভিযোগ, উচ্ছেদের শঙ্কায় গুচ্ছগ্রামবাসী ভূরুঙ্গামারীতে পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৩৮৩ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:

দেশের মৎস্যসম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ, উন্নয়ন ও টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষে “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস সপ্তাহ ২০২৫ এর মূল্যায়ন ও সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল জব্বারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মৎস্য কর্মকর্তা নুরুজ্জামান খান, যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন, আইসিটি কর্মকর্তা আশরাফুল আলম, সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নয়ন মিয়া নাহিদ, মৎস্য চাষি রহিমা বেগম ও আরিফ প্রমুখ।

বক্তারা, দেশি মাছের বিলুপ্তি ঠেকাতে প্রতিটি ইউনিয়নে মাছের অভয়াশ্রম গড়ে তোলার কথা বলেন। এ বিষয়ে মৎস্য চাষিরা প্রশিক্ষন ও সরকারি সহযোগিতা পেলে নিজেরাও মাছের অভয়াশ্রম গড়ে তুলে উপজেলাকে মডেল হিসেবে গড়ে তুলতে পারবেন। তারা আরো বলেন, আমিষের চাহিদা পুরণ ও মাছের মূল্য সাধারনের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে এই অঞ্চলে মাছের অভয়াশ্রমের কোনো বিকল্প নেই।

পরে মৎস্য সপ্তাহের কুইজ বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, সাংবাদিক ও মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!