1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

নাগেশ্বরীতে ৪০০ বোতল ইস্কাফসহ নারী মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের হিরারকুটি এলাকায় অভিযান চালিয়ে ৪০০ বোতল ইস্কাফ সিরাপসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত নারী মাদক কারবারির নাম মোছাঃ রিনা বেগম (৩৫)। তিনি হিরারকুটি এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২৬ অক্টোবর ২০২৫) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস দল হিরারকুটি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় রিনা বেগমের বাড়িতে তল্লাশি চালিয়ে ৪০০ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয় এবং তাকে ঘটনাস্থল থেকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি (ডিবি) মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “নাগেশ্বরীতে গ্রেফতারকৃত মাদক কারবারি রিনা বেগমের নিজ বসতবাড়ি থেকে ৪০০ বোতল ইস্কাফ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!