1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশনে কুড়িগ্রামের তরুণী রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত নাগেশ্বরীতে নদীভাঙন রোধে মানববন্ধন, বাঁধ নির্মাণের দাবি মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি: কুড়িগ্রামে টিআরসি পদে নির্বাচিত ৩৯ জন রাজীবপুরে নারী মাদক ব্যবসায়ী আটক, ৭০ পিস ইয়াবা জব্দ কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রৌমারীতে জাহাঙ্গীর মোল্লার তাণ্ডবের অভিযোগ: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি প্রকাশ্যে, আতঙ্কে এলাকাবাসী কুড়িগ্রামে খাস জমি ব্যক্তি মালিকানায় নামজারি: এসিল্যান্ডের বিরুদ্ধে নির্দেশনা অমান্যের অভিযোগ, উচ্ছেদের শঙ্কায় গুচ্ছগ্রামবাসী ভূরুঙ্গামারীতে পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুড়িগ্রাম-৪ আসনে ভাই-ভাই প্রতিদ্বন্দ্বিতা: এক ভাই বিএনপিতে, অন্যজন জামায়াতে

  • প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ২৬৭ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:

কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজিবপুর ও চিলমারী) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কারণ, এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই সহোদর ভাই- একজন বিএনপি থেকে, অন্যজন বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে।

বিএনপির পক্ষ থেকে এই আসনে আজিজুর রহমান-কে মনোনয়ন দেওয়া হয়েছে। অপরদিকে, জামায়াতে ইসলামী তাদের প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে মোস্তাফিজুর রহমান মোস্তাক-কে। এই দুই প্রার্থী বাস্তবে সহোদর ভাই হওয়ায় স্থানীয় রাজনীতিতে সৃষ্টি হয়েছে এক অনন্য পরিস্থিতি।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, কুড়িগ্রাম-৪ আসনে দীর্ঘদিন ধরে বিএনপি ও জামায়াত উভয় দলেরই শক্ত অবস্থান রয়েছে। দুই দলের সাংগঠনিক কাঠামোও এখানে বেশ মজবুত। ফলে, সহোদর দুই প্রার্থীর মধ্যে এই প্রতিদ্বন্দ্বিতা শুধু পারিবারিক কৌতূহল নয়, বরং রাজনৈতিক ভারসাম্যেও প্রভাব ফেলতে পারে।

স্থানীয় বিএনপি নেতারা মনে করছেন, আজিজুর রহমানের মনোনয়ন দলের অভ্যন্তরে ঐক্যের প্রতীক হিসেবে কাজ করবে। অন্যদিকে জামায়াতের নেতারা বলছেন, মোস্তাফিজুর রহমান মোস্তাক একজন অভিজ্ঞ ও জনপ্রিয় সংগঠক, যিনি দীর্ঘদিন ধরে এলাকায় ইসলামী রাজনীতি চর্চা করে আসছেন।

রৌমারী, রাজিবপুর ও চিলমারী উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে, ভোটারদের মধ্যে ইতিমধ্যেই তৈরি হয়েছে প্রবল আগ্রহ। সামাজিক যোগাযোগমাধ্যমেও “ভাই-ভাই প্রতিদ্বন্দ্বিতা” বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

স্থানীয় এক শিক্ষক বলেন, “এমন নির্বাচন আগে কখনো দেখিনি- দুই ভাই দুই দলের প্রার্থী! এখন দেখার বিষয়, জনগণ কাকে বেশি গ্রহণ করে।”

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, কুড়িগ্রাম-৪ আসনটি এবারের নির্বাচনে সারাদেশের অন্যতম আলোচিত আসনে পরিণত হতে পারে। কারণ, এখানে শুধু দলীয় লড়াই নয়, রয়েছে পারিবারিক সমীকরণ, জনভিত্তি, এবং পুরনো রাজনৈতিক ঐতিহ্যের মিশেল।

ভাই-ভাই এই প্রতিদ্বন্দ্বিতা শেষ পর্যন্ত কোন পথে যায়- সেটিই এখন আগ্রহের কেন্দ্রবিন্দু কুড়িগ্রামের রাজনীতিতে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!