1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত রাজিবপুরে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার রাজিবপুরে গরু চুরির চেষ্টায় ছাত্রদল নেতা আটক, পরে পালিয়ে যাওয়ার অভিযোগ

ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ

  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও কৃষক দলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে সোমবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার সাদ্দাম মোড় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় বাস টার্মিনালে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি মোফাখখারুল ইসলাম রাশেদের সভাপতিত্বে উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু হাসান সোহেল মনা, ছাত্র দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হাসান হাফিজুর রহমান লিটন, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু, সদস্য সচিব মাইদুল হোসাইন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম, সাবেক ছাত্র নেতা রোকনুজ্জামান রোকন প্রমুখ বক্তব্য রাখেন।

এতে উপজেলার দশটি ইউনিয়ন থেকে আসা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষার পথ উন্মুক্ত হয়েছিল। এই কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীরা শহীদ জিয়ার দেশপ্রেমের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশের গণতান্ত্রিক অধিকার ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধ থাকার শপথ নেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!