1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশনে কুড়িগ্রামের তরুণী রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত নাগেশ্বরীতে নদীভাঙন রোধে মানববন্ধন, বাঁধ নির্মাণের দাবি মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি: কুড়িগ্রামে টিআরসি পদে নির্বাচিত ৩৯ জন রাজীবপুরে নারী মাদক ব্যবসায়ী আটক, ৭০ পিস ইয়াবা জব্দ কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রৌমারীতে জাহাঙ্গীর মোল্লার তাণ্ডবের অভিযোগ: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি প্রকাশ্যে, আতঙ্কে এলাকাবাসী কুড়িগ্রামে খাস জমি ব্যক্তি মালিকানায় নামজারি: এসিল্যান্ডের বিরুদ্ধে নির্দেশনা অমান্যের অভিযোগ, উচ্ছেদের শঙ্কায় গুচ্ছগ্রামবাসী ভূরুঙ্গামারীতে পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

চাকিরপশা ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম গ্রেফতার 

  • প্রকাশের সময় : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:  

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ছাত্রলীগের সাবেক নেতা আব্দুস সালামকে গ্রেফতার করেছে রাজারহাট থানা পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে রাজারহাট বাজার এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।  

রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “চেয়ারম্যান আব্দুস সালামের বিরুদ্ধে রাজনৈতিক মামলা রয়েছে। অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।”

আব্দুস সালাম রাজারহাট উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ছিলেন। পরে তিনি কুড়িগ্রাম জেলা পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি চাকিরপশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক অঙ্গনে তাঁর সক্রিয়তা এবং ভূমিকা বরাবরই আলোচনায় থেকেছে।

চেয়ারম্যান আব্দুস সালামের গ্রেফতারের ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে। গ্রেফতারের পরবর্তী আইনি কার্যক্রম এবং পরিস্থিতি কী মোড় নেয়, তা নিয়ে সবার নজর এখন রাজারহাটে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!