1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশনে কুড়িগ্রামের তরুণী রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত নাগেশ্বরীতে নদীভাঙন রোধে মানববন্ধন, বাঁধ নির্মাণের দাবি মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি: কুড়িগ্রামে টিআরসি পদে নির্বাচিত ৩৯ জন রাজীবপুরে নারী মাদক ব্যবসায়ী আটক, ৭০ পিস ইয়াবা জব্দ কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রৌমারীতে জাহাঙ্গীর মোল্লার তাণ্ডবের অভিযোগ: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি প্রকাশ্যে, আতঙ্কে এলাকাবাসী কুড়িগ্রামে খাস জমি ব্যক্তি মালিকানায় নামজারি: এসিল্যান্ডের বিরুদ্ধে নির্দেশনা অমান্যের অভিযোগ, উচ্ছেদের শঙ্কায় গুচ্ছগ্রামবাসী ভূরুঙ্গামারীতে পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রৌমারীতে দুই ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে

রৌমারী প্রতিনিধি:

ছাড়পত্র বিহীন দুইটি অবৈধ ইটভাটাকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন এবং একটি ইটভাটায় মালিক না থাকায় ঐ ভাটার কাঁচা ইট ধ্বংস করে দেয় উপজেলা প্রশাসন। 

সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার রাসেল দিও ও পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক রেজাউল করিম।

জরিমানা দেওয়া অবৈধ ইটভাটা গুলো হলো রৌমারী উপজেলার জন্তিরকান্দা এলাকার মেসার্স এ ডি ব্রিকস ও সায়দাবাদ এলাকার মেসার্স এম. জি.এস ব্রিকস কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং লালকুড়া, সায়দাবাদ বাজার এলাকায় মেসার্স আর এম জি ব্রিকস ইটভাটায় মালিক না থাকায় ইটভাটার প্রস্তুতকৃত কাঁচা ইট ধ্বংস করে দেয় হয়।

উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল দিও বলেন, ইট প্রস্তুত করার উদ্দেশ্যে কৃষি জমি হতে মাটি সংগ্রহ করে ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করার অপরাধে ৫ এর (১) এবং ১৫ এর ১(ক) ধারায় সতর্কতা করে দুই ইট ভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মেসার্স আর এম জি ব্রিকস ইটভাটায় মালিক না থাকায় ইটভাটার প্রস্তুতকৃত কাঁচা ইট ধ্বংস করা হয়। সেই সাথে আগামী ১ মাসের মধ্যে ছাড়পত্র নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়। অন্যথায় সর্বোচ্চ শাস্তি ৫ লাখ টাকা জরিমানা ও দুই বছরের জেলের বিষয়ে হুঁশিয়ারি দেওয়া হয়।

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!