1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশনে কুড়িগ্রামের তরুণী রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত নাগেশ্বরীতে নদীভাঙন রোধে মানববন্ধন, বাঁধ নির্মাণের দাবি মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি: কুড়িগ্রামে টিআরসি পদে নির্বাচিত ৩৯ জন রাজীবপুরে নারী মাদক ব্যবসায়ী আটক, ৭০ পিস ইয়াবা জব্দ কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রৌমারীতে জাহাঙ্গীর মোল্লার তাণ্ডবের অভিযোগ: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি প্রকাশ্যে, আতঙ্কে এলাকাবাসী কুড়িগ্রামে খাস জমি ব্যক্তি মালিকানায় নামজারি: এসিল্যান্ডের বিরুদ্ধে নির্দেশনা অমান্যের অভিযোগ, উচ্ছেদের শঙ্কায় গুচ্ছগ্রামবাসী ভূরুঙ্গামারীতে পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ফুলবাড়ীতে ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ২০৩ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ উত্তরের সীমান্ত ঘেঁষা জেলা কুড়িগ্রামের ফুলবাড়ীতে গতকালের চেয়ে আজ তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও ঘন কুয়াশায় ঢেকে আছে চারপাশ। গতকাল সন্ধ্যা থেকেই কুয়াশা বাড়তে থাকে।রাত ভর বৃষ্টির মত ঝড়ে শিশির বিন্দু। কুয়াশার কারণে সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। এতে ব্যহত হচ্ছে মানুষের স্বাভাবিক কাজকর্ম। বিশেষ করে শীতে বিপাকে পড়েছে নদীপাড় ও চরাঞ্চলসহ ছিন্নমূল মানুষ। এছাড়া চরম বিপাকে পরছেন খেটে-খাওয়া ও নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। শুক্রবার সকাল ১১ টায় সূর্যের দেখা মিলছে ও তাপমাত্রা ছিল নিম্নমুখি। শুক্রবার (৬ ডিসেম্বর )উপজেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের ভ্যান চালক দবিরুল হক ও গয়া চন্দ্র রায় বলেন, “কুয়াশার কারনে বেশি দুর দেখা যায় না। এ কারনে হেড লাইট জ্বালিয়ে রাস্তায় চলাচল করতে হচ্ছে। এছাড়াও ঠান্ডায় ভাড়াও পাওয়া যায় না।”

কুরুষাফেরুষা এলাকায় কৃষক জহির উদ্দিন জানান, ‘সকাল সাড়ে ৬ টার মধ্যে ধান মাড়াইয়ের কাজে যান তিনি। তারপরও ঘন কুয়াশা কমার লক্ষণ না থাকায় বাধ্য হয়ে কাজ শুরু করেন ৯ টার দিকে।’

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, “জেলা জুড়ে তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে। ঠান্ডার অনুভূতি কিছুটা বেড়েছে। ভোর পর্যন্ত ঠান্ডা বাতাস বইছে। দুইদিন থেকে ঘন কুয়াশা পড়ছে। এ মাসে জেলায় দুই-তিনটি শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে বলে জানান তিনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!