রিপন বারী,জাবি প্রতিনিধি: শহীদ সালাম বরকত হল ও আফম কামালউদ্দিন হল সংলগ্ন মসজিদ কুরআন এন্ড কালচারাল স্টাডি ক্লাবের উদ্যোগে শুরু হয়েছে বছরব্যাপী কুরআন শেখার ক্লাস “কুরআনের পাঠশালা ”
শুক্রবার ( ১৩ সেপ্টেম্বর) শহীদ সালাম বরকত হল ও আ ফ ম কামালউদ্দিন হল সংলগ্ন মসজিদে সকাল ৮ টা থেকে “কুরআনের পাঠশালা ” কার্যক্রম শুরু হয়ে শেষ হয় ১০ টায়।
কুরআন শেখার পাশাপাশি থাকবে, টি ব্রেক এন্ড রিফ্রেশমেন্ট সেশন, কুইজ প্রতিযোগিতা, ক্লাবটি
সবার কথা বিবেচনা করে একাধিক গ্রুপে অভিজ্ঞ প্রশিক্ষকের মাধ্যমে কুরআন শেখার ব্যবস্থা করেছেন।
তারা আরও বলেন,শীঘ্রই মেয়েদের জন্য ফিমেল সেকশনে “কুরআনের পাঠশালা” চালু হবে।
সংগঠক গণিত বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী সাফায়েত মীর বলেন, আমরা অনেকেই খুব ছোটবেলায় কুরআন শিখেছি। কেউ বাসায়, কেউ মক্তবে, কেউবা আবার মাদ্রাসায়। খুব সকালে ফজরান্তে বাবা-মায়ের হাত ধরে অথবা প্রতিবেশী বন্ধুদের সাথে দলবেঁধে মক্তবে যাওয়ার স্মৃতি আজও মাঝে মাঝে স্মৃতিপটে ভেসে ওঠলে নস্টালজিক হয়ে যাই।
মনে হয়, ইশ! যদি আবারও হিম কুয়াশার শীতল সকালে চাদর জড়িয়ে বাবার হাত ধরে আবারও মক্তবে যেতে পারতাম।
কারও কারও ক্ষেত্রে পূর্ণাঙ্গ কুরআন শেখা হয়ে ওঠেনি, কেউ শিখেছি আধো আধো, কারও তিলাওয়াত অশুদ্ধ।
সময়ের পরিক্রমায়, জাগতিক ব্যস্ততায়, চর্চা না থাকায় যতটুকু শিখেছি সেটুকুও ভুলে যাচ্ছি।
মাঝে মাঝে মনে ইচ্ছা জাগে, যদি ভার্সিটিতে একাডেমিক পড়ালেখার পাশাপাশি অবসর সময়ে কোথাও কুরআন শিখতে পারতাম।
Leave a Reply