1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

জাবিতে ‘বার্ষিক উদ্ভিদবিজ্ঞান সম্মেলন’ ৭ ফেব্রুয়ারি 

  • প্রকাশের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

রিপন বারী,জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) উদ্ভিদবিজ্ঞান বিভাগ ও বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটি যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে বার্ষিক উদ্ভিদবিজ্ঞান সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আগামী শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে সম্মেলনটি আনুষ্ঠানিক ভাবে শুরু হবে।

এবারের সম্মেলনের প্রতিপাদ্য বিষয় “ইন্ডিজিনিয়াস প্লান্ট ফর সাসটেইনেবল ইনভাইরনমেন্ট।” সম্মেলনে  বাংলাদেশের বিভিন্ন সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞানীগণ প্রায় শতাধিক মৌলিক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন।

সম্মেলনে সকাল ৯টা ১৫ মিনিটে স্বাগত বক্তব্য রাখবেন সম্মেলন ব্যবস্থাপনা কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. নাজমুল আলম। এরপর বক্তব্য রাখবেন বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটি’র সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ জসিম উদ্দিন। এরপর ক্রমান্বয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মাফরুহী সাত্তার, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুর রব, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহফুজুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।

সকাল ৯ টা ৫০ মিনিটে প্রধান অতিথির বক্তব্য রাখবেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

এরপর বক্তব্য রাখবেন বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটি’র সভাপতি অধ্যাপক ড. এম. আজিজুর রহমান। সমাপনী বক্তব্য রাখবেন বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. সালেহ আহমেদ খান।

কনফারেন্সে ২টি টেকনিক্যাল সেশনের মাধ্যমে সম্মেলনে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে। প্রথম সেশনে থাকবে, প্লান্ট সিস্টেমেটিক্স, প্লান্ট ইকোলজি এন্ড ইনভাইরনমেন্ট, প্লান্ট বায়োডাইভারসিটি, ফরেস্ট্রি, প্লান্ট ফিজিওলজি, প্লান্ট বায়োকেমিস্ট্রি, এগ্রোনমি  এন্ড হর্টিকালচার, এথনোবোটানী, ফাইটোকেমিস্ট্রি এন্ড হারবাল মেডিসিন।

২য় সেশনে থাকবে মাইক্রোবায়োলজি, মাইকোলজি, প্লান্ট প্যাথলজি, জেনেটিক্স, সাইটোলজি এন্ড সাইটোজেনেটিক্স, প্লান্ট ব্রিডিং এন্ড ক্রোপ ইম্প্রুভমেন্ট, প্লান্ট টিস্যু কালচার, প্লান্ট মলিকুলার বায়োলজি, প্লান্ট বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!