1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

মাগুরায় শিশু ধর্ষণের বিচার দাবিতে জাবিতে বিক্ষোভ ও সমাবেশ

  • প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

জাবি প্রতিনিধি:

মাগুরায় ৭ বছরের শিশু ধর্ষণের প্রতিবাদে এবং দ্রুততম সময়ের মধ্যে ধর্ষণকারীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে প্রতিবাদী সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

শনিবার (৮ মার্চ) সকাল সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ‘মাগুরা জেলা ছাত্রকল্যাণ সমিতি’র শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।

সমাবেশে শিক্ষার্থীরা জানান, দেশে আইনশৃঙ্খলা বাহিনীর ভঙ্গুর অবস্থা আমাদের চোখে পড়ছে। আমরা চাই, অন্তর্বর্তীকালীন সরকার দৃশ্যমান পদক্ষেপ নিক এবং ধর্ষকদের প্রকাশ্যে কঠোর শাস্তি দিক। তাহলে আর কেউ ধর্ষণের সাহস পাবে না। এ সময় শিক্ষার্থীরা ধর্ষণবিরোধী নানা শ্লোগান দেন।

বিশ্ববিদ্যালয়ে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মৌমিতা বলেন, ’আমরা পত্রিকা খুললেই একটা জিনিস দেখতে পাই, তা হচ্ছে ধর্ষণ। আমাদের প্রাণপ্রিয় শহর মাগুরাতে একটি শিশু নারকীয় ধর্ষণের শিকার হয়েছেন, এটি একজন মেয়ে হিসেবে আমাদের জন্য শুধু লজ্জার নয় বরং ভীতিকর। আমাদের মনে প্রশ্ন জাগে আমরা কি নিরাপদ? আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি, এমন নৃশংস ধর্ষকের প্রকাশ্যে ফাঁসির ব্যবস্থা করতে হবে।’

বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ও মাগুরা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মেহেদী হাসান বলেন, ’মাগুরায় ধর্ষণের ঘটনা আমাদের জন্য লজ্জার। ধর্ষকের শাস্তির দীর্ঘসূত্রতা প্রমাণ করে আমাদের দেশের বিচারহীনতার সংস্কৃতি। আমাদের বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার ধর্ষকের শাস্তি দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!