1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

‘বি’ ইউনিটে পরীক্ষার মাধ্যমে শেষ হলো জাবির ভর্তি পরীক্ষা

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে

রিপন বারী,জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ষষ্ঠ দিন কলা ও মানবিকী অনুষদভক্ত (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ ও চারুকলা বিভাগ) ‘সি-১’ ইউনিট এবং সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে পরীক্ষার মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে শেষ হলো এবারের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা৷

সোমবার (১৭ ফেব্রুয়ারি) প্রথম শিফটে ‘সি-১’ ইউনিটে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়৷ একইদিনে সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে দ্বিতীয় ও তৃতীয় শিফটে ভর্তিচ্ছু ছাত্রীদের এবং চতুর্থ শিফটে ভর্তিচ্ছু ছাত্রদের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

সকালে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান নতুন কলা ভবনে ভতি পরীক্ষা পরিদর্শন করেন। ভর্তি পরীক্ষা পরিদর্শন শেষে উপাচার্য বলেন, আমাদের প্রত্যাশা অনুযায়ী ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে পেরেছি।  এজন্য আমি সহকর্মীসহ সকল অংশীজনকে ধন্যবাদ জানাচ্ছি। এবারের ভর্তি পরীক্ষায় শৃঙ্খলা রক্ষায় প্রক্টরিয়াল টিমের পাশাপাশি শিক্ষার্থীদের পক্ষ থেকে রোভার স্কাউট, বিএনসিসি,গণমাধ্যম প্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ সকলেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং সহযোগিতা করেছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি৷

এ সময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন.

এছাড়া ‘সি-১’ ইউনিটের অন্তর্ভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ২৩ ফেব্রুয়ারি সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে উপস্থিত থাকতে হবে। চারুকলা বিভাগে উত্তীর্ণ শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা ২৫ ফেব্রুয়ারি বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ভর্তি পরীক্ষার ফলাফল এবং ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত ওয়েবসাইট ju-admission.org  এ পাওয়া যাচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!