1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

সেই কিশোর ফাইয়াজের রিমান্ড বাতিল

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুলাই, ২০২৪
  • ১৩৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: ঢাকা কলেজের প্রথমবর্ষের শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফাইয়াজের ৭ দিনের রিমান্ড বাতিল করেছে আদালত।

সোমবার ফাইয়াজকে শিশু হিসাবে দাবির স্বপক্ষে বয়স প্রমাণক হিসাবে এসএসসি পরীক্ষা ও জন্মসনদ ঢাকা সিএমএম আদালতে দাখিল করায় তার রিমান্ড স্থগিত করা হয়।

সেইসঙ্গে তার বয়স নির্ধারণ বিষয়ে শুনানি ও আদেশের জন্য সংশ্লিষ্ট শিশু আদালতে প্রেরণ করা হয়।

শিশু আদালত রোববারই শুনানি শেষে অভিযুক্ত ফাইয়াজকে শিশু হিসাবে ঘোষণা করে তার রিমান্ড বাতিল করে এবং তাকে শিশু উন্নয়ন কেন্দ্রে প্রেরণের আদেশ প্রদান করে।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় বুধবার রাতে যাত্রাবাড়ীর বাসা থেকে ফাইয়াজকে তুলে আনে পুলিশ। যাত্রাবাড়ী থানার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে শনিবার সিএমএম আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে তদন্ত কর্মকর্তা।

ফাইয়াজের আইনজীবী তাকে শিশু দাবি করলেও বয়স প্রমাণের সনদ দেখাতে পারেননি। আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ফাইয়াজের সাতদিনের রিমান্ড মঞ্জুর করে।

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় সন্দেহভাজনদের গ্রেফতারে রাজধানীজুড়ে চলছে ব্লক রেইড।

এসব রেইড প্রত্যক্ষ করা স্থানীয়দের অনেকেই বলছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের খোঁজ করছে এবং শিক্ষার্থী কাউকে পেলে তার মোবাইল ফোন তল্লাশি করছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!