1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

এবার নাম পরিবর্তন পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের

  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ১৪০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: দেশে নাম পরিবর্তন আলোচনায় আসে ব্যাংকগুলোর আংশিক নাম পরিবর্তন করে। এবার নাম পরিবর্তন হলো পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি)। কোম্পানি আইন অনুসারে এখন থেকে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিবিপি) নামে কার্যক্রম পরিচালনা করবে প্রতিষ্ঠানটি।

আজ বুধবার (৩ জুলাই) এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বলা হয়, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড ১৯৯৬ সালে নিবন্ধনের পর থেকে এ নামে পরিচালিত হচ্ছে। কোম্পানি আইন ১৯৯৪-এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত কোম্পানি (দ্বিতীয় সংশোধন) আইন ২০২০ এর ধারা ১১ (ক) এর বিধান অনুসারে বাংলাদেশে নিবন্ধিত সীমিতদায় পাবলিক কোম্পানির নামের শেষে পাবলিক সীমিত দায় কোম্পানি বা পিএলসি লিখার নির্দেশনা রয়েছে।
উক্ত নির্দেশনার আলোকে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে কোম্পানির নাম পরিবর্তন করে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি করা হয়েছে।
এ অবস্থায় কোম্পানির বর্তমান নাম পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের পরিবর্তে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি হিসেবে সর্বক্ষেত্রে ব্যবহারের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!