1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুড়িগ্রামে খাল থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ২০৯ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহীত

আমিনুল ইসলাম,নিজস্ব প্রতিনিধি:

কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়নের একটি খালের পানি থেকে অজ্ঞাত এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (২৭ জুন) সকালে ইউনিয়নের বিসিক শিল্প নগরির কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কের একটি সেতুর পাশ থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।স্থানীয়রা জানায়, বিসিক শিল্প নগরির কাছে যোগাযোগ মোড় নামক স্থানে কুড়িগ্রাম-চিলমারী সড়কের ওপর থাকা ব্রিজের উত্তর-পশ্চিম প্রান্তে খালের পানিতে উপুর হয়ে লাশটি ভেসে ছিল। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা দেখতে পেরে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

ঘটনাস্থলে থাকা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাঈদ বাবলা জানান, খবর পেয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ.কে.এম ওহিদুন্নবী এবং ওসি মাসুদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে লাশের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। সম্ভবত দুই তিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। পরিচয় সনাক্তে পার্শ¦বর্তী থানাগুলোতে বার্তা পাঠানো হয়েছে।
এসআই বাবলা বলেন, ‘লাশের শরীরে আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি সড়ক দিয়ে যাওয়ার সময় অসুস্থ হয়ে পানিতে পড়ে গিয়ে থাকতে পারে। অন্য কোনও ঘটনা রয়েছে কিনা সেটাও আমরা খতিয়ে দেখছি। পরিচয় সনাক্ত করার পর বিস্তারিত জানা যাবে।’

ঘটনাস্থল থেকে ফিরে ওসি মাসুদুর রহমান বলেন, ‘বেলা ১২ টা পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। সিআইডির ফরেনসিক দল কাজ করছেন। আমরাও ঘটনার আদ্যোপান্ত জানার চেষ্টা করছি। লাশ ময়না তদন্তে জন্য পাঠানো হয়েছে।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!