1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

কুড়িগ্রামে তেঁতুল গাছের মগডালে নিখোঁজ নারী উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ২২৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলার গোড়াই আনন্দবাজার এলাকায় নিখোঁজ হওয়ার পর এক নারীকে পুকুরপাড়ের একটি তেঁতুল গাছের মগডালে অস্বাভাবিক অবস্থায় দেখতে পাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে ফায়ার সার্ভিসের এর সদস্যরা তাকে নিরাপদে উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা মো. আবু সাইদের স্ত্রী গত মঙ্গলবার (০৫ মে) রাত আনুমানিক ১০টার দিকে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

পরদিন বুধবার (০৬ মে) সকালে স্থানীয়রা পুকুরপাড়ের একটি উঁচু তেঁতুল গাছের মগডালে ওই নারীকে দেখতে পান। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি কখনো বসা আবার কখনো শোয়া অবস্থায় গাছের ডালে অবস্থান করছিলেন। এমনকি গাছের ওপরেই তাকে খাবার গ্রহণ করতেও দেখা যায়।

এ সময় তার ছেলে গাছে উঠতে চেষ্টা করলে তিনি ওপর থেকে কিছু মিষ্টি নিচে ছুঁড়ে দেন বলেও স্থানীয়রা জানান। ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের এলাকাবাসীর মধ্যে কৌতূহল সৃষ্টি হয় এবং ঘটনাস্থলে ভিড় জমে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে নামানোর চেষ্টা করে। তবে প্রথমে তিনি সহযোগিতা করতে অস্বীকৃতি জানান এবং পানিতে লাফ দেওয়ার হুমকি দেন বলে জানা যায়। পরবর্তীতে কৌশল অবলম্বন করে ফায়ার সার্ভিস সদস্যরা তাকে নিরাপদে নিচে নামাতে সক্ষম হন।

ঘটনাটি ঘিরে এলাকায় নানা ধরনের আলোচনা-সমালোচনা চলছে। কেউ এটিকে মানসিক বা শারীরিক সমস্যাজনিত আচরণ বলে মনে করছেন। আবার কিছু স্থানীয় ব্যক্তি একে অতিপ্রাকৃত বা “জিন সংক্রান্ত” ঘটনা বলেও মন্তব্য করেছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো বৈজ্ঞানিক বা প্রমাণভিত্তিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!