1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি: কুড়িগ্রামে টিআরসি পদে নির্বাচিত ৩৯ জন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১৭৬ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন ৩৯ জন তরুণ-তরুণী। স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে তাদের এ সাফল্য এসেছে, যেখানে পুরো প্রক্রিয়ায় খরচ হয়েছে মাত্র ১২০ টাকা আবেদন ফি।

জানা গেছে, নির্বাচিতদের অধিকাংশই নিম্নবিত্ত পরিবারের সন্তান। অতিরিক্ত অর্থ ব্যয় কিংবা কোনো ধরনের তদবির ছাড়াই শুধুমাত্র যোগ্যতা ও কঠোর পরিশ্রমের ভিত্তিতে তারা চাকরি অর্জন করেছেন।

ফলাফল ঘোষণার পর নির্বাচিতদের মধ্যে দেখা যায় আনন্দঘন পরিবেশ। অনেকের চোখে ছিল আনন্দাশ্রু। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হওয়ায় পরিবারগুলোতেও বইছে আনন্দের জোয়ার।

সংশ্লিষ্টরা জানান, কুড়িগ্রামে এ ধরনের স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। এতে তরুণদের মধ্যে আস্থা ও অনুপ্রেরণা বাড়বে এবং মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থার প্রতি বিশ্বাস আরও দৃঢ় হবে।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি বলেন, মেধাবী ও দক্ষদের চাকরি হয়েছে। আগামীতে নিয়োগপ্রাপ্তরা “দেশ ও জনগণের সেবায় সততা, নিষ্ঠা ও মানবিকতা নিয়ে দায়িত্ব পালন করবে।।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!