1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশনে কুড়িগ্রামের তরুণী

১০ বছর পর রায়: ১৬ কেজি গাঁজা মামলায় ৭ বছরের কারাদণ্ড

  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে প্রায় ১০ বছর আগে দায়ের হওয়া মাদক মামলায় শহিদুল ইসলাম (৪৪) নামের এক আসামিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৬ মে) কুড়িগ্রাম জেলা অতিরিক্ত দায়রা জজ জয়নাল আবেদীন এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত শহিদুল ইসলাম নাটোর জেলার বাগাতিপাড়া থানার তমালতলা হরিরামপুর গ্রামের মৃত চাঁন খলিফার ছেলে। রায় ঘোষণার সময় তিনি পলাতক থাকায় আদালতে উপস্থিত ছিলেন না। আদালত তার অনুপস্থিতিতেই সাজা প্রদান করে এবং তাকে গ্রেফতারে পরোয়ানা জারির নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের জুলাই মাসে কুড়িগ্রাম পৌর এলাকার তারামন বিবির মোড় থেকে শহিদুলকে ১২ কেজি গাঁজাসহ গ্রেফতার করে ডিবি পুলিশ। এ সময় তার সহযোগী সেলিম পালিয়ে যান। এ ঘটনায় ডিবি পুলিশের এক সদস্য বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় মামলা দায়ের করেন।

দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত শহিদুল ইসলামকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

অন্যদিকে, একই মামলার অপর আসামি সেলিমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেন আদালত। রায় ঘোষণার সময় সেলিম আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপ‌ক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তা‌রিকুর রহমান তা‌রিক। তিনি বলেন, ‘আসামি জামিনে মুক্ত হওয়ার পর থেকে পলাতক। তার অনুপস্থিতিতে আদালত রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতারে পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!