1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রাজারহাটে তিস্তার তীব্র ভাঙ্গনের মুখে নদীর তীরবর্তী বসতভিটা

  • প্রকাশের সময় : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ২৮৩ বার পড়া হয়েছে

এনামুল হক,রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা নদীর উত্তর তীরের ভাঙনের মুখে শতাধিক বসতভিটা।চোখের পলকেই হারিয়ে যাচ্ছে বাপদাদার বসতভিটা।
প্রতি বর্ষা মৌসুমে তিস্তার তীব্র ভাঙন তালিকায় যুক্ত হচ্ছে বাস্তুচ্যুত নতুন নতুন নাম,দীর্ঘ হচ্ছে জেলার দারিদ্র্যতার সংখ্যা।

উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের তিস্তার তীরবর্তী বসবাসকারী সিদ্দিকুর রহমান,সুবাস চন্দ্র,সুকুমার রায়,বানেশ্বর,নিবারন,যতিশ ও আনোয়ার মিয়া,ফজলুল হক নিরাপদে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন।ঘরবাড়ি আসবাবপত্র সরিয়ে নিলেও ভাঙন থেকে শেষ রক্ষা নেই বসতভিটার। নিবারনের স্ত্রী বিভা রানী গণমাধ্যমকে বলেন,পরম যত্নে সাজানো সংসার তিস্তার ভাঙনে মূহুর্তেই এলোমেলো হয়ে যায়,নদী ভাঙছে। বাড়ি নাই, ঘর নাই। হামার একটেও জায়গা নাই। মাইনষের বাড়িত যাবার নাগছি। ছাগল-গরু সউগ মাইনষের বাড়িত থোয়া নাগবে।

তিস্তার ভাঙন ঝুঁকিতে রয়েছে বুড়িরহাট স্পার বাঁধ,বুড়িরহাট বাজার,কালীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়,নামাভরাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ধর্মীয় প্রতিষ্ঠান,জনবসতিপুর্ণ এলাকাসহ কৃষি আবাদি জমি।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, ‘তিস্তায় ভাঙন চলছে। বিদ্যানন্দের কালিরহাট বাজারের ভাটির দিকে ভাঙনের তীব্রতা বেশি। মন্ত্রী মহোদয়কে (পানিসম্পদ প্রতিমন্ত্রী) বিষয়টি জানানোর পর প্রতিরক্ষা কাজের অনুমতি পাওয়া গেছে। আমরা আপাতত ২০০ মিটার স্থানজুড়ে জিও ব্যাগ ফেলবো। দু-একদিনের মধ্যে কাজ শুরু হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!