কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মাদক ও জুয়ার বিরুদ্ধে পৃথক অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করেছে রাজারহাট থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২ এপ্রিল রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মামুনুর রশিদের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের অংশ হিসেবে সিনাই ইউনিয়নের বড়গ্রাম এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এরশাদুল হক (৪০), পিতা: মৃত সৈয়দ আলীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এছাড়া চাকিরপশার তালুক এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরও দুই মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা, ২ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক সেবনের কলকি সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উজ্জ্বল চন্দ্র (৩৫), পিতা: শ্রী বলয় চন্দ্র এবং ফেরদৌস আলী (৩৬), পিতা: জামায়াত উল্লাহ। তারা উভয়ই একই এলাকার বাসিন্দা।
অপরদিকে, একই অভিযানের ধারাবাহিকতায় ক্রিকেট জুয়ার আসরে অভিযান চালিয়ে স্বপন কুমার মোহন্ত (৩২), পিতা: শ্রী বিজয় চন্দ্র মোহন্ত এবং নারায়ন সরকার (৩৩), পিতা: শ্রী নিবাস চন্দ্র সরকারকে গ্রেফতার করা হয়।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মামুনুর রশিদ বলেন,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা রয়েছে। মাদক ও জুয়ার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply