1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

রাজারহাটে রাস্তায় দুরবস্থা: দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৬৩৭ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাট থেকে আনন্দবাজারগামী সড়কের জরাজীর্ণ অবস্থা ও সংস্কারের বিলম্বে ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রোববার (২ নভেম্বর) বিকেলে উমরমজিদ ইউনিয়নের ফরকেরহাট বাজার এলাকায় স্থানীয় ইউনিয়নবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, রাজারহাট উপজেলা শহরের সঙ্গে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। সড়কের খানাখন্দে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। তারা অভিযোগ করেন, সড়ক মেরামতের জন্য টেন্ডার হলেও ঠিকাদারের গাফিলতির কারণে এখনো কাজ শুরু হয়নি।

বক্তারা দ্রুত সড়কটির সংস্কারকাজ শুরু করে জনসাধারণের চলাচলের উপযোগী করে দেওয়ার দাবি জানান।

এ বিষয়ে রাজারহাট উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ভারপ্রাপ্ত প্রকৌশলী মো. আব্দুর রশিদ মণ্ডল বলেন,

“রাজারহাট-আনন্দবাজার সড়কের (দৈর্ঘ্য ১১.৭৭০ কিলোমিটার) উন্নয়ন কাজ ‘রুরাল কানেক্টিভিটি ইমপ্রুভমেন্ট (RCIP)’ প্রকল্পের আওতায় চলছে। ১৪ কোটি ৪৯ লাখ ৬৪ হাজার টাকায় কাজটি পেয়েছেন ঠিকাদার খায়রুল কবীর রানা। আগামী বছরের জানুয়ারির মধ্যে কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। ঠিকাদারকে বলা হয়েছে আগামী সপ্তাহেই কাজ শুরু করতে। না করলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

মানববন্ধনে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজকর্মী আসাদুজ্জামান আসাদ, আমির হামজা বাচ্চু, মিজানুর রহমান মিজান, আশরাফুল ইসলাম বাচ্চু, রানু সরকারসহ আরও অনেকে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!