1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশনে কুড়িগ্রামের তরুণী

রাজারহাটে আবুল খায়ের কোম্পানির অফিসে তালা ভেঙে ডাকাতি, নাইট গার্ডকে হত্যা

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৪৬৪ বার পড়া হয়েছে

 

রাজারহাট প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার শান্তিনগর এলাকায় আবুল খায়ের কোম্পানির একটি অফিসে গভীর রাতে তালা ভেঙে ঢুকে ডাকাতির সময় দায়িত্বরত নাইট গার্ডকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় অফিস থেকে আনুমানিক ৩০ লক্ষ টাকা লুট হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একদল দুর্বৃত্ত অফিসের প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় কর্তব্যরত নাইট গার্ড তপন সরকার তাদের বাধা দিলে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। পরে অফিসে থাকা নগদ অর্থ ও মূল্যবান মালামাল লুট করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আলামত সংগ্রহ করে। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, প্রতিষ্ঠানটির অফিস থেকে নগদ অর্থসহ বিভিন্ন মালামাল লুট হয়েছে এবং মোট ক্ষতির পরিমাণ আনুমানিক ৩০ লক্ষ টাকা হতে পারে।

এ ঘটনার পর শান্তিনগর এলাকাসহ আশপাশে চরম আতঙ্ক বিরাজ করছে। ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত শুরু হয়েছে। বিভিন্ন দিক থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনাটি নিয়ে এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!