1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ১৫৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক( ফুলবাড়ী) :

পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী আটক।

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় ব্যক্তিগত কলহের জেরে ঘরের কংক্রিটের খুঁটিতে মাথা ঢুকে এক সন্তানের জননী গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ঘাতক স্বামীকে আটক করেছে।

ঘটনাটি ঘটেছে রবিবার (৯ জুন) বিকাল পাঁচটার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের আছিয়ার বাজার এলাকায়।

নিহত গৃহবধুর রহিমা বেগম (২৪) তিনি আছিয়ার বাজার এলাকার রাজমিস্ত্রী রহিমুল ইসলামের স্ত্রী এবং উপজেলার বড়ভিটা ইউনিয়নের পুর্ব ধনিরাম গ্রামের রফিকুল ইসলামের মেয়ে।

পুলিশ ও স্থানীয়দের বিবৃতিতে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে রহিমুল ইসলাম (৩০) স্ত্রী রহিমা বেগমের চুলের মুটি ধরে ঘরের কংক্রিটের খুঁটিতে মাথা ঠুকতে থাকেন। এতে রহিমার কপাল ও মুখমন্ডল ফেটে গিয়ে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়। কিন্তু লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মৃত্যুবরণ রহিমা বেগম।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. হুমায়রা জানান, মুমূর্ষু অবস্থায় ওই গৃহবধূকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তার অবস্থা আশংকাজনক হওয়ায় সাথে সাথে তাকে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়। পথে তার মৃত্যু হয়েছে কি-না সেটা জানিনা।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ প্রাণকৃষ্ণ দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা শোনার সাথে সাথে পুলিশ পাঠিয়ে অভিযুক্ত স্বামী রহিমুল ইসলামকে পাশের বাড়ী থেকে গ্রেফতার করা হয়েছে। নিহত গৃহবধুর পিতা রফিকুল ইসলাম বাদী হয়ে অভিযোগ দেয়ার প্রক্রিয়া চালাচ্ছেন। তার অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!