1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

ফুলবাড়ীতে বিজিবির বিশেষ অভিযানে ১৪৬ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৪৭৬ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিশেষ অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত আনুমানিক আটটার দিকে শিমুলবাড়ী সীমান্ত এলাকায় মাদকবিরোধী এ অভিযান পরিচালিত হয়। এতে মোট ১৪৬ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

অভিযানের সময় বিজিবির ধাওয়া খেয়ে চোরাকারবারীরা সীমান্ত অতিক্রম করে ভারতের ভেতরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে তাদের পরিচয় শনাক্তে তথ্য সংগ্রহ চলছে এবং আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চোরাকারবারীরা সীমান্ত দিয়ে মাদক পাচারের চেষ্টা করবে বলে জানা যায়। ওই তথ্যানুযায়ী বৃহস্পতিবার রাত আনুমানিক আটটার দিকে শিমুলবাড়ী বিওপি’র আওতাধীন শিমুলবাড়ী মাঠ এলাকায় টহল দল অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহজনক কয়েকজনের গতিবিধি দেখে টহল দল ধাওয়া করলে তারা সাথে থাকা মালামাল ফেলে ভারত সীমান্তে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত মালামাল তল্লাশি করে ১৪৬ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়, যার সিজার মূল্য ৫৮ হাজার ৪০০ টাকা।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!