1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশনে কুড়িগ্রামের তরুণী রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত নাগেশ্বরীতে নদীভাঙন রোধে মানববন্ধন, বাঁধ নির্মাণের দাবি মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি: কুড়িগ্রামে টিআরসি পদে নির্বাচিত ৩৯ জন রাজীবপুরে নারী মাদক ব্যবসায়ী আটক, ৭০ পিস ইয়াবা জব্দ কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রৌমারীতে জাহাঙ্গীর মোল্লার তাণ্ডবের অভিযোগ: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি প্রকাশ্যে, আতঙ্কে এলাকাবাসী কুড়িগ্রামে খাস জমি ব্যক্তি মালিকানায় নামজারি: এসিল্যান্ডের বিরুদ্ধে নির্দেশনা অমান্যের অভিযোগ, উচ্ছেদের শঙ্কায় গুচ্ছগ্রামবাসী ভূরুঙ্গামারীতে পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ফুলবাড়ীতে টিসিবির পণ্য না পেয়ে খালি হাতে ফিরছেন উপকারভোগীরা, ক্ষোভ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে Trading Corporation of Bangladesh (টিসিবি)-এর পণ্য তুলতে না পেরে খালি হাতে বাড়ি ফিরছেন স্মার্ট কার্ডধারী উপকারভোগীরা। প্রখর রোদ ও ভ্যাপসা গরমে টানা তিন দিন অপেক্ষা করেও পণ্য না পাওয়ায় উপজেলার ছয়টি ইউনিয়নের প্রায় আড়াই হাজার নতুন উপকারভোগীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

জানা গেছে, গত এপ্রিল মাসে টিসিবি উপজেলার ছয়টি ইউনিয়নে নতুন করে ২ হাজার ৫১৭টি স্মার্ট কার্ড ইস্যু করে। এসব কার্ডের বিপরীতে সংশ্লিষ্ট ডিলারদের কাছে পণ্য বরাদ্দও দেওয়া হয়। পরে মাইকিংয়ের মাধ্যমে পণ্য বিতরণের তারিখ ঘোষণা করা হয়।

কিন্তু ঘোষিত সময় অনুযায়ী উপকারভোগীরা ডিলার পয়েন্টে গিয়ে কার্ড জমা দিলেও পণ্য পাননি। ডিলারদের দাবি, টিসিবির ওয়েবসাইটে নতুন ইস্যুকৃত কার্ডগুলো এখনো সক্রিয় না থাকায় পণ্য বিতরণ করা সম্ভব হচ্ছে না।

মঙ্গলবার (০৫ মে) দুপুরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ পয়েন্টে পণ্য নিতে আসা ভুক্তভোগীরা জানান, প্রায় দুই মাস আগে তারা স্মার্ট কার্ড পেয়েছেন। কিন্তু টানা তিন দিন ধরে ডিলারের কাছে ঘুরেও পণ্য তুলতে পারেননি।

ভুক্তভোগীদের অভিযোগ, কার্ড অনলাইনে সক্রিয় না থাকায় পণ্য দেওয়া হচ্ছে না। এতে করে চরম ভোগান্তির শিকার হচ্ছেন তারা। তাদের প্রশ্ন—যদি পণ্যই না দেওয়া হয়, তবে প্রখর রোদের মধ্যে ডেকে এনে হয়রানির কারণ কী?

নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ পয়েন্টের ডিলার মালিহা ট্রেডার্সের স্বত্বাধিকারী হারুন অর রশিদ জানান, নতুন কার্ড দিয়ে ওয়েবসাইটে তথ্য অনুসন্ধান করলে ‘উপকারভোগীর প্রাপ্যতা নেই’—এমন বার্তা দেখাচ্ছে। এতে করে পণ্য বিতরণ বন্ধ রয়েছে। একই সমস্যা পুরো উপজেলাতেই দেখা দিয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আক্তার বলেন, ‘এটি উপজেলা বা জেলা প্রশাসনের সমস্যা নয়। টিসিবির রংপুর আঞ্চলিক অফিস থেকে নতুন কার্ডগুলো এখনও সক্রিয় করা হয়নি। আমরা বিষয়টি নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করেছি। আশা করছি, আগামী মাস থেকে উপকারভোগীরা নিয়মিত পণ্য পাবেন।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!