1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান

কুড়িগ্রামে ঋণের চাপে বীর মুক্তিযোদ্ধার আত্মহত্যা

  • প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৪২১ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মকবুল হোসেন (৭০) নামের এক বীর মুক্তিযোদ্ধা। শনিবার (২ নভেম্বর) রাতে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের নগরাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মকবুল হোসেন ওই গ্রামের মৃত ফজলে রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মকবুল হোসেন কিছুদিন ধরে ঋণের চাপে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ধারণা করা হচ্ছে, ঋণের বোঝা আর সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যার পথ বেছে নেন। শনিবার রাতে পরিবারের সদস্যদের অজান্তে নিজ বসতবাড়ির টয়লেটের ভেতর বাঁশের আড়ায় গলায় ফাঁস দেন তিনি।

রবিবার সকালে পরিবারের সদস্যরা টয়লেটে ঢুকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান। তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশে খবর দেন।

খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুপুরে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি বিকেলে কুড়িগ্রাম জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে তিনি ঋনের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। মরদেহ উদ্ধার করে বিকালে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। সোমবার মরদেহ ময়না তদন্ত করা হবে। এরপর ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!