1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

চরাঞ্চলে নৌডাকাতি রোধে পুলিশের সচেতনতামূলক সভা, ব্যবসায়ী ও যাত্রীদের মাঝে স্বস্তি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ২২৮ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌরুটে সম্প্রতি একাধিক নৌডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে যাত্রী ও ব্যবসায়ীদের মধ্যে। এ পরিস্থিতি মোকাবিলায় কুড়িগ্রাম জেলা পুলিশের উদ্যোগে চরাঞ্চলের মোহনগঞ্জ এলাকায় এক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে মোহনগঞ্জ পুলিশ ক্যাম্পের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, জেলে, নৌযান চালকসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা জানান, কামারজানি হাটের (সোমবার ও শুক্রবার) ও চিলমারীর জোড়গাছ হাটের (রবিবার ও বুধবার) দিনগুলোতে নৌপথে যাত্রী ও পণ্যের চাপ বেশি থাকে। এসব দিনে ঢুষমারা থানা ও মোহনগঞ্জ ফাঁড়ির যৌথ টহল বাড়ানোর দাবি জানানো হয়।

চিলমারীর সাবেক ইউপি সদস্য আমিনুল ইসলাম বলেন, “ডাকাতি রোধে দ্রুতগামী স্পিডবোট বা ভালো মানের টহল নৌকা প্রয়োজন।”

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মোজাম্মেল হক, অপারেশন অফিসার মো. মোজাফফর হোসেন, ওসি ডিবি বজলার রহমান, চিলমারী মডেল থানার ওসি আব্দুর রহিম, ঢুষমারা থানার ওসি আশরাফুল ইসলাম এবং মোহনগঞ্জ ক্যাম্প ইনচার্জ আব্দুর রহিম।

জেলা পুলিশ জানিয়েছে, নৌযাত্রার ক্ষেত্রে একাধিক নৌকা একসঙ্গে চলা ও সন্ধ্যার আগেই ফিরে আসার পরামর্শ দেওয়া হচ্ছে। নদীপথে ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারি ইতোমধ্যে শুরু হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন, “ডাকাতি, মাদক, জুয়াসহ সব অপরাধ নির্মূলে পুলিশ কাজ করছে। স্থানীয়দের সহযোগিতায় এই সমস্যা দূর করা সম্ভব হবে।”

জেলা পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান বলেন, “নদীর নাব্যতা বাড়ার সাথে সাথে চরাঞ্চলে ডাকাতদের তৎপরতা বাড়ার সম্ভাবনা থাকে। সে কারণে সচেতনতামূলক এই সভার আয়োজন করা হয়েছে।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!