উলিপুরে ইউনিভার্সাল স্টুডেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হাফেজ ও সামাজিক সংগঠন সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নীল বন্ধু সংঘ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আতিক মুজাহিদ। এছাড়াও উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
ইউনিভার্সাল স্টুডেন্ট ফাউন্ডেশনের আমন্ত্রণে স্বপ্নীল বন্ধু সংঘ থেকে উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মারুফ শেখ অনুষ্ঠানে অংশ নেন। তিনি বলেন,
“আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে সমাজের উন্নয়নে কাজ করছে। আমরা বিশ্বাস করি, সমাজের প্রতিটি মানুষ সম্মানের সঙ্গে বাঁচার অধিকার রাখে। সেই লক্ষ্যে আমরা একত্রিত হয়ে কাজ করছি, যাতে একটি সুন্দর, সুষ্ঠু ও সমতার ভিত্তিতে গড়ে ওঠা সমাজ নিশ্চিত করা যায়।”
✅ অসহায় মানুষকে স্বেচ্ছায় রক্তদান।
✅ দারিদ্র্য দূরীকরণে কার্যকর ভূমিকা পালন।
✅ শিক্ষার সুযোগ প্রসারিত করা।
✅ স্বাস্থ্যসেবা সহজলভ্য করা।
✅ পরিবেশ সংরক্ষণে জনগণকে সচেতন করা।
✅ রোগী, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো।
সংগঠনটি “মানবতার সেবাই আমাদের একমাত্র লক্ষ্য”—এই মূলমন্ত্র ধারণ করে “গর্জে উঠি একবার, জয় হবে মানবতার” স্লোগানকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ, স্বপ্নীল বন্ধু সংঘ সমাজসেবায় অগ্রণী ভূমিকা রাখবে।
Leave a Reply