1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশনে কুড়িগ্রামের তরুণী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ২৭২ বার পড়া হয়েছে

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি

ঝালকাঠির কাঁঠালিয়ায় স্বামীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করেছেন কুড়িগ্রামের জান্নাতি আক্তার (২০) নামে এক তরুণী।

বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কৈখালী গ্রামে ওই তরুণী স্বামীর বাড়িতে গেলে পরিবারের সদস্যরা ঘরে তালা দিয়ে সরে যান বলে অভিযোগ উঠেছে। জান্নাতি আক্তার কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার আব্দুল জলিল মিয়ার মেয়ে।

ভুক্তভোগী জান্নাতি আক্তার জানান, প্রায় তিন বছর আগে ঢাকার একটি গার্মেন্টস কারখানায় চাকরির সুবাদে মো. শাকিল ইসলাম (২২) নামে এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে প্রায় এক বছর আগে পাঁচ লাখ টাকা কাবিনে তাদের বিয়ে হয় বলে দাবি করেন তিনি।
জান্নাতি আক্তারের ভাষ্য, বিয়ের পর তারা ঢাকার লতিফপুর বোড়া মার্কেট এলাকায় ভাড়া বাসায় সংসার করতেন। এ সময় শাকিল তাকে দুইবার কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কৈখালী গ্রামে নিজ বাড়িতে নিয়ে আসেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। পরিবারের সদস্যদের মধ্যে ছিলেন শাকিলের মা মনিরা বেগম, বাবা নুরুল হক মোল্লা, ভাই সোহেল ও বোন সোনিয়া আক্তার।

তিনি আরও বলেন, গত ১৪ এপ্রিল শাকিল হঠাৎ বাসা থেকে বের হয়ে যাওয়ার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ রয়েছে। এরপর আর কোনো যোগাযোগ করেননি। অনেক খোঁজাখুঁজির পরও স্বামীর সন্ধান না পেয়ে ছোট বোন পাখিকে সঙ্গে নিয়ে স্বামীর বাড়িতে আসেন তিনি।

জান্নাতি অভিযোগ করে বলেন, “আমি বাড়িতে পৌঁছানোর আগেই আমার উপস্থিতির খবর পেয়ে শাকিলের পরিবারের লোকজন ঘরে তালা দিয়ে চলে যান। যতক্ষণ পর্যন্ত শাকিল এসে আমাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি না দেবে, ততক্ষণ আমি এখান থেকে যাব না। প্রয়োজনে আত্মহত্যা করব।”সংবাদ বিশ্লেষণ

এ বিষয়ে শৌলজালিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সেলিম বলেন, “আমি বর্তমানে এলাকার বাইরে নলছিটিতে আছি। বিষয়টি শুনেছি এলাকায় গিয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।

তথ্যসূত্র: ভোরের কাগজ

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!