1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ১৮৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিয়েছেন জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদ-এর ৫ জন নেতাসহ শতাধিক কর্মী ও সমর্থক।

শনিবার (২ মে) দুপুরে দলটির উপজেলা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। এ সময় তাদের ফুল দিয়ে বরণ করেন এনসিপির পেশাজীবীদের সংগঠন ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্সের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের এনসিপি মনোনীত প্রার্থী ইঞ্জি. মো. আবু সাঈদ জনী, জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নেছার উদ্দিন আহম্মেদ এবং উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক সাখাওয়াত হোসাইন।

যোগদানকারীদের মধ্যে রয়েছেন উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি রেজাউল করিম, উপজেলা গণ অধিকার পরিষদের বজরা ইউনিয়ন শাখার সভাপতি ডা. মোর্শেদ আলী, জাতীয় পার্টি বজরা ইউনিয়ন শাখার আহ্বায়ক বাহারুল ইসলাম, ৭নং ওয়ার্ড সভাপতি ও ইউপি সদস্য এমদাদুল হক, ৮নং ওয়ার্ড সভাপতি মোস্তাফিজার রহমানসহ বিভিন্ন ওয়ার্ডের শতাধিক নেতা-কর্মী।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!