1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

কুড়িগ্রামে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ১২ জন গ্রেপ্তার

  • প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ২৭৮ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

সারাদেশে চলমান অস্ত্র, মাদক, জুয়া, অনলাইন জুয়া ও ক্যাসিনো বিরোধী পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় ১২ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম, পিপিএম।

শনিবার (২ মে) রাতে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ৬৫ পিস ইয়াবা ও ৪ বোতল ইস্কাফসহ ১ জন, নাগেশ্বরীতে ৬ পিস ইয়াবাসহ ১ জন, ভূরুঙ্গামারীতে ৫৫০ গ্রাম গাঁজাসহ ৪ জন, রাজিবপুরে ৩০০ গ্রাম গাঁজাসহ ১ জন ও রৌমারীতে ৭৮ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করে।

এছাড়া উপজেলা প্রশাসনসহ বিভিন্ন মাদক স্পটে বিশেষ অভিযান পরিচালনা করে উলিপুর থানায় ৩ জনকে মাদক সেবনের অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ দিন বিনাশ্রম কারাদণ্ড, প্রত্যেককে ৫শ টাকা জরিমানা ও চিলমারীতে ১ জনকে ৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করা হয়েছে।
‎
এ বিষয়ে ‎কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম, পিপিএম বলেন, কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম স্যারের নির্দেশে কুড়িগ্রাম জেলায় মাদক-জুয়াসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মাদকসহ ৮ কারবারি ও মোবাইল কোর্টে ৪ জনসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!