1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

আমরাও মানুষ ভুরুঙ্গামারী’র উদ্যোগে শতবর্ষী সলিমুদ্দিনের পানির কষ্ট লাঘব

  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৩৯৪ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় দীর্ঘদিনের নিরাপদ পানির সংকট থেকে মুক্তি পেয়েছে এক অসহায় পরিবার। সামাজিক সংগঠন “আমরাও মানুষ ভুরুঙ্গামারী” উদ্যোগে ওই পরিবারের বাড়িতে একটি টিউবওয়েল স্থাপন করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) উপজেলার পাথরডুবি ইউনিয়নের পশ্চিম মইদাম গ্রামে শতবর্ষী বৃদ্ধ সলিমুদ্দিনের বাড়িতে টিউবওয়েলটি স্থাপন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, চরম দারিদ্র্যের মধ্যে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে বসবাস করে আসছেন সলিমুদ্দিন। নিত্যদিনের জীবনযাপনই যেখানে ছিল কষ্টসাধ্য, সেখানে নিরাপদ পানির সংকট পরিবারটির দুর্ভোগকে আরও বাড়িয়ে তোলে। নিজস্ব কোনো পানির উৎস না থাকায় প্রতিদিন তার বৃদ্ধা স্ত্রীকে অন্যের বাড়ি থেকে পানি সংগ্রহ করে আনতে হতো, যা তার জন্য ছিল অত্যন্ত কষ্টকর ও ঝুঁকিপূর্ণ।

দীর্ঘদিন ধরে এমন মানবেতর জীবনযাপন করলেও পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য কোনো জনপ্রতিনিধি কিংবা সমাজের দায়িত্বশীল মহল থেকে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

পরবর্তীতে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে থাকা “আমরাও মানুষ ভুরুঙ্গামারী” ফেসবুক গ্রুপের মাধ্যমে সংগঠনের নজরে আসে। খবর পেয়ে সংগঠনের সদস্যরা সরেজমিনে গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করেন। বাস্তব অবস্থা দেখে তারা দ্রুত টিউবওয়েল স্থাপনের সিদ্ধান্ত নেন এবং মাত্র দুই দিনের মধ্যেই কাজটি সম্পন্ন করেন।

এতে করে এখন পরিবারটি নিজস্ব টিউবওয়েলের নিরাপদ পানি ব্যবহার করতে পারছে, যা তাদের দৈনন্দিন জীবনে স্বস্তি ও নিরাপত্তা ফিরিয়ে এনেছে।

সলিমুদ্দিনের স্ত্রী আবেগাপ্লুত কণ্ঠে বলেন, এখন আর পানির জন্য কষ্ট করতে হবে না। অনেক মানুষ আসছে, কিন্তু কেউ পানির ব্যবস্থা করে দেয় নাই। আল্লাহ তোমাদের ভালো করুক।

সংগঠনের পক্ষ থেকে সুফিয়ান পারভেজ জানান, অসহায় মানুষের মুখে সামান্য হাসি ফোটাতে পারাই তাদের কার্যক্রমের মূল প্রেরণা। তিনি বলেন, ভবিষ্যতেও দুঃস্থ ও অসহায় মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার রয়েছে সংগঠনের।

এ সময় এই মানবিক উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, “একটু হাসি ফোটানোর চেষ্টায়” এই স্লোগানকে সামনে রেখে আমরাও মানুষ ভুরুঙ্গামারী দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!