1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে রাজারহাটে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৫৩০ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে “জীবনব্যাপী ডায়াবেটিস” স্লোগানে কুড়িগ্রামের রাজারহাটে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) দুপুরে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির যৌথ আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজারহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. গোলাম রসুল রাখি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রেজাউল করিম, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এলাকা ব্যবস্থাপক মোকলেছুর রহমান, আবু জাহিদ এবং মো. রুবেল প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা ডায়াবেটিস প্রতিরোধ, নিয়মিত পরীক্ষা, খাদ্যাভ্যাস, জীবনযাপন ও ঝুঁকি ব্যবস্থাপনা সম্পর্কিত গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরেন। তারা বলেন, সচেতনতাই ডায়াবেটিস নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর উপায়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!