1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

চর রাজিবপুরে পূজা মণ্ডপ পরিদর্শনে ডিসি

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১৯৮ বার পড়া হয়েছে

আল আমিন, নিজস্ব প্রতিনিধিঃ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের রাজিবপুরে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা ও পুলিশ সুপার মাহফুজুর রহমান।

শুক্রবার (১১ অক্টোবর) বিকেল ৫টার দিকে রাজিবপুর পূজা মণ্ডপে যান এবং পূজা উদযাপন কমিটির সঙ্গে মতবিনিময়সহ পূজার সার্বিক খোজ খবর নেন।

পূজা মণ্ডপ পরিদর্শনের সময় জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন , সুষ্ঠুভাবে পূজা আয়োজনে সব রকমের প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে প্রস্তুতিসভা করে সংশ্লিষ্ট দফতরগুলোকে প্রয়োজনীয় দিক নিদের্শনা দেয়া হয়েছে। এছাড়াও কাজ করছে মনিটরিং টিম।

সম্প্রতি বজায় রেখে পূজার সব আনুষ্ঠানিকতা সফলভাবে সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে সব নিরাপত্তা ও সহযোগিতা দেবে বলে পূজা কমিটিকে আশ্বস্ত করেন।

পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী গোপাল চন্দ্র রায় জানান, আমরা প্রতিবছর রাজিবপুরে সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা উদযাপন করে থাকি এবারও তাই করছি এখানে কোনো রকমের বিশৃঙ্খলা আশঙ্কা নেই। তাছাড়া প্রশাসন থেকে তারা সর্বাত্মক সহযোগিতা করছে আমাদের।

এসময় উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম বাবু, রাজিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরণ মোঃ ইলিয়াস সহ পূজা কমিটির নেতৃবৃন্দ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!