1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত রাজিবপুরে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার রাজিবপুরে গরু চুরির চেষ্টায় ছাত্রদল নেতা আটক, পরে পালিয়ে যাওয়ার অভিযোগ ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি

রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৩৯০ বার পড়া হয়েছে

রাজিবপুর প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজিবপুরে কর্মরত সাংবাদিকদের সংগঠন রাজিবপুর মডেল প্রেস ক্লাব-এর আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) প্রকাশিত এক স্মারকের মাধ্যমে নবগঠিত এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে মো.মোখলেছুর রহমান সভাপতি, মো. জিয়াউর রহমান (জিয়া) সাধারণ সম্পাদক এবং মো.আল আমিন সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

এছাড়া কমিটির অন্যান্য পদে রয়েছেন-সিনিয়র সহ-সভাপতি মো.বেলাল হোসেন,সহ-সভাপতি মো. লিটন সরকার ও মো.কাউসার আহমেদ এনাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন, কোষাধ্যক্ষ মো.রাকিব হাসান, আইনবিষয়ক সম্পাদক মো. নাজমুল হাসান সুমন এবং দপ্তর সম্পাদক মো.মশিউর রহমান রতন। কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মো. ফরিদুল ইসলাম, মো.ওসমান গনি এবং মো. শাহরিয়ার।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও জনকল্যাণমুখী সাংবাদিকতার মাধ্যমে রাজিবপুরের গণমাধ্যমকে আরও শক্তিশালী, দায়িত্বশীল ও জনআস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করতে তারা কাজ করবেন। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক ঐক্য সুদৃঢ় করা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!