1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

রাজীবপুরে নারী মাদক ব্যবসায়ী আটক, ৭০ পিস ইয়াবা জব্দ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ২২৪ বার পড়া হয়েছে

রাজিবপুর প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় তারা ভানু নামে এক নারীকে ৭০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে উপজেলার কোদালকাটি ইউনিয়নের সাজাই সরকার পাড়া গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটক তারা ভানু দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে মাদকদ্রব্য বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। অভিযানের সময় তার ঘর থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, তারা ভানু এবং তার স্বামী হাসানুর রহমান দুজনেই মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজীবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, তারা ভানু ও তার স্বামী দুজনেই মাদক ব্যবসায় জড়িত। আজকে তাকে নিজ বাড়ি থেকে ৭০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে কুড়িগ্রাম আদালতে পাঠানো হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!